NU থেকে মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, MOI ইত্যাদি Verify & Attested করার নিয়মাবলী
এই পোস্টে কীভাবে NU থেকে হার্ডকপি (মূল কপি/ফটোকপি) তে সত্যায়িত করতে হয় তা তুলে ধরা হয়েছে। আপনি যদি E-Apostille করতে চান অর্থাৎ Education/Foreign Ministry এবং National University থেকে একসাথে সত্যায়িত করতে চান তাহলে নিচের আর্টিকেলটি পড়ুনঃ
Verify/Attestation এর নিয়মাবলী
মূল কপি Verify/Attestation
- পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে হবে
- মূল কপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- মূল কপির সাথে এক কপি ফটোকপি জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 400/- টাকা
- পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
ফটোকপি Verify/Attestation
- অনলাইনে আবেদন করতে হবে
- যে কয় কপি Attestation করবেন তার সাথে এক কপি করে অতিরিক্ত ফটোকপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 400/- টাকা
- পেমেন্ট অনলাইনে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে।
মূল কপি ও ফটোকপি Verify/Attestation
- পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত দিতে হবে
- মূল কপি জমা দিতে হবে
- মূল কপি ও ফটোকপির সাথে এক কপি করে অতিরিক্ত ফটোকপি NU One Stop Service Center এ জমা দিতে হবে
- প্রতি কপির জন্য ফি 400/- টাকা
- পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
Verify & Attestation সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত ১ দিনেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাকে সকাল ১১:০০ টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
না। পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
– সেক্ষেত্রে আপনাকে লেমিনেটিং খুলতে হবে (লেমিনেটিং খুলতে আমাদের সাথে যোগাযোগ করুন)।
মূল কপির জন্য: 1×400=400/-, ফটোকপির জন্য 2×400=800/-, মোট 1200/- টাকা।
