জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
সার্টিফিকেট, মার্কশীট, রেজিষ্ট্রেশন ও এডমিট
কার্ডে নাম সংশোধন করার নিয়মাবলী
জাতীয় বিশ্বঃ নাম সংশোধন আবেদন ফরম
নাম সংশোধনের আবেদন ফরম ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
বি:দ্র: জাতীয় বিশ্বঃ এর রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট সহ সকল ডকুমেন্টস সংশোধনের জন্য অফিশিয়ালী একটিই ফরম হয়। তাই প্রতিটির জন্য আলাদা ফরমের প্রয়োজন হয় না।
| ১ম ধাপঃ | যদি আপনার SSC ও HSC তে ভূল থাকে তাহলে প্রথমে আপনাকে SSC ও HSC সার্টিফিকেট সংশোধন করতে হবে। বি:দ্র: SSC ও HSC এর রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন করতে হয় না। |
| ২য় ধাপঃ | এরপর আপনাকে ব্যাচেলরের (অনার্স/ডিগ্রী) রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে। জাতীয় বিশ্বঃ রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের নিয়ম জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ |
| ৩য় ধাপঃ | রেজিস্ট্রেশন কার্ডের সংশোধিত কপি পাওয়ার পর এডিমট কার্ড সংশোধনের আবেদন করতে হবে। বি:দ্র: শুধুমাত্র শেষ বর্ষের (Final Year) এডমিট কার্ড সংশোধন করলেই হবে। অন্য বর্ষের গুলো করতে হয় না। |
| ৪র্থ ধাপঃ | এরপর একই সাথে প্রভিশনাল সার্টিফিকেট ও মার্কশীট সংশোধনের আবেদন করতে পারবেন। |
| ৫ম ধাপঃ | আপনি যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলণ করে থাকেন তাহলে মার্কশীটের পরিবর্তে সরাসরি ট্রান্সক্রিপ্ট সংশোধনের আবেদন করতে পারবেন। |
| ৬ষ্ঠ ধাপঃ | সবকিছু সংশোধন হওয়ার পর আপনাকে National University (NU) বোর্ডে এসে অনলাইন ডাটা (Online Data Correction) সংশোধনের জন্য দরখাস্ত করতে হবে। |
| ৭ম ধাপ (Optional) | আপনি যদি আগেই মূল সনদ উত্তোলণ করে থাকেন এবং সেখানেও ভূল থাকে তাহলে উপরের সবকিছু সংশোধন হওয়ার পর আপনাকে মূল সনদ (Main Certificate) সংশোধনের আবেদন করতে হবে। |
বি:দ্র: প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশীট ও অনলাইন ডাটা সংশোধন না হওয়া পর্যন্ত মূল সনদ (Main Certificate) ও ট্রান্সক্রিপ্টের আবেদন করা যাবে না। করলে সেগুলোতে ভূল নাম আসবে।
অনার্স, ডিগ্রী, মাস্টার্সের নাম সংশোধন এর নিয়মাবলী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি সার্টিফিকেট বা মার্কশীট সংশোধন করা যায় না। এজন্য পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড (Only Final Year) সংশোধন করতে হয়।
- রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড পর্যায়ক্রমে সংশোধনের পর সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধন করা যাবে।
- সবগুলো সংশোধনের পর National University (NU) বোর্ডে এসে Online Data (রেজাল্ট প্যানেল ও স্টুডেন্ট পোর্টাল) আলাদাভাবে সংশোধনের আবেদন করতে হবে।
- আপনার এসএসসি ও এইচএসসি সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
- মাস্টাসের সাটিফিকেট সংশোধন করতে হলে আগে অনার্সের রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
- নাম সম্পূর্ণ পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।
বি:দ্র: রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন না হওয়া পর্যন্ত সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করা যায় না।
নাম সংশোধনের আবেদন ফি (ব্যাংক ড্রাফট) এর তালিকা
| আইটেম | ব্যাংক ড্রাফটের পরিমাণ |
|---|---|
| রেজিস্ট্রেশন কার্ড | ৭০৭/- টাকা |
| এডমিট কার্ড | ৭০৭/- টাকা |
| প্রভিশনাল সার্টিফিকেট | ৭০৭/- টাকা |
| মার্কশীট/ট্রান্সক্রিপ্ট | ৭০৭/- টাকা |
| সর্বমোটঃ | ২৮২৮/- টাকা |
নাম সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে 3-4 মাস এবং নাম সংযোজন বিয়োজন ও আমূল পরিবর্তনের ক্ষেত্রে 4-6 মাস পর্যন্ত সময় লাগে।
হ্যা, আছে। সবচেয়ে কম সময়ে সবকিছু সংশোধনের সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন।
না, আপনার রেজিষ্ট্রেশন ও এডিমট কার্ডে যদি ভূল থাকে তাহলে আগে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। তা নাহলে সার্টিফিকেট বা নম্বরপত্র সংশোধন করা যাবে না।
না, শুধুমাত্র শেষ বর্ষের (Final Year) এডমিট কার্ড সংশোধন করলেই হবে।
জাতীয় বিশ্বঃ থেকে Name Correction সম্পর্কিত যেকোনো হেল্প ও অনলাইন আবেদন সেবা পেতে যোগাযোগ করুন।
