NU থেকে দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট, মার্কশীট ও এডমিট কার্ড উত্তোলণ করার নিয়মাবলী
দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট/মার্কশীট আসলে কি
দ্বি-নকল শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে দ্বিতীয় কপি বা 2nd Copy. ইংরেজীতে এটাকে Duplicate Certificate বলা হয়। উল্লেখ্য যে Duplicate মানে কিন্তু Fake নয়। দ্বি-নকল সার্টিফিকেট/মার্কশীট আসলে আপনার প্রথম বা আসল সার্টিফিকেটেরই দ্বিতীয় কপিকে বোঝানো হয়। এটি দেখতে হুবহু আপনার পূর্বের হারিয়ে যাওয়া সার্টিফিকেটের মতই অবিকল হবে।
মূলত যাদের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে তাদের জন্য জাতীয় বিশ্বঃ এর এই সার্ভিস। দ্বি-নকল সার্টিফিকেট/মার্কশীট উত্তোলণের প্রক্রিয়া NU এর অন্যান্য সেবার মতই অনলাইনের মাধ্যমে করতে হয়। নিচে এর বিস্তারিত নিয়মাবলী তুলে ধরা হলঃ
দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট, মার্কশীট, এডমিট কার্ড উত্তোলণের সাধারণ নিয়মাবলি
- অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে ও থানায় সাধারণ ডায়েরী (GD) করতে হবে।
- পত্রিকায় বিজ্ঞপ্তি ও থানায় জিডি করার সময় অবশ্যই যে সকল ডকুমেন্টসের দ্বি-নকল তুলতে হবে সেগুলোর বিস্তারিত তথ্য (নাম, রেজিষ্ট্রেশন নং, রোল নং সেশন) উল্লেখ করে করতে হবে।
- যে কোনো ডকুমেন্টস এর দ্বি-নকল কপি নেয়ার সময় পত্রিকার মূল কপি জমা দিতে হবে।
- দ্বি-নকল সার্টিফিকেট বা নম্বরপত্রের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড থাকতে হবে। অন্যথায় আগে রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের দ্বি-নকল উত্তোলণ করতে হবে।
- আবেদন ও ফি প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
দ্বি-নকল সার্টিফিকেট উত্তোলণের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।
দ্বি-নকল (Duplicate) সার্টিফিকেট, মার্কশীট ও এডমিট কার্ড উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (আবেদন পত্রের ফর্ম নিচে প্রদত্ত)
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কাড (শেষ বর্ষের)
- অনলাইন রেজাল্ট শীট (Optional)
- থানার জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
বি:দ্র: দ্বি-নকল সনদ নেয়ার সময় জিডি ও পেপারে বিজ্ঞপ্তি (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৭০৭/-
দ্বি-নকল সার্টিফিকেট ও নম্বরপত্রের আবেদনে প্রতিটির জন্য আপনাকে ৭০৭/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট মোবাইল ব্যাংক (বিকাশ/নগদ) ইত্যাদির মাধ্যমে করা যাবে

