National University থেকে মূল সনদ (Original Certificate) উত্তোলণের নিয়মাবলী
মূল সনদ কি এবং কখন প্রয়োজন হয়
অনেক শিক্ষার্থী মূল সনদ (Original Certificate) এবং সাময়িক সনদ (Provisional Certificate) একই মনে করলেও বাস্তবে এ দুটির উদ্দেশ্য ও ব্যবহার ভিন্ন।
মূল সনদ vs সাময়িক সনদ
| সাময়িক সনদ (Provisional Certificate) | মূল সনদ (Main Certificate) |
|---|---|
| কোর্স সম্পন্ন করার পর কলেজ থেকে জাতীয় বিশ্বঃ কর্তৃক ইস্যুকৃত যে সার্টিফিকেট প্রদান করা হয় তাকে সাময়িক সনদ বলে। | সাময়িক সনদ পাওয়ার পর সরাসরি National University (বোর্ড) থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয় তাকে মূল সনদ বলে। |
| সরাসরি বোর্ড প্রদান করে না জন্য এটাকে সাময়িক সনদ বলে। | সরাসরি বোর্ড প্রদান করে জন্য এটাকে মূল সনদ বলে। |
| বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় না। | বিদেশের সকল প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য |
| সম্পূর্ণ বিনামূল্যে নিজ কলেজ থেকে পাওয়া যায় | ফি (ব্যাংক ড্রাফট) প্রদান করে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাস (গাজীপুর) থেকে সংগ্রহ করতে হয়। |
| সাধারণত শেষ বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের 2-3 মাস পর কলেজ থেকে প্রদান করা হয় | সাময়িক সনদ পাওয়ার পর অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার 20-40 দিনের মধ্যে এটা জাতীয় বিশ্বঃ কর্তৃক ইস্যু করা হয়। |
- প্রথমে আবেদন ফর্ম পূরণ করে নিজ কলেজ থেকে প্রিন্সিপ্যাল কর্তৃক সত্যায়িত করে আনতে হবে।
- এরপর প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস স্ক্যান করে PDF করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 2 MB (২ মেগাবাইট) এর নিচে হতে হবে।
- এরপর জাতীয় বিশ্বঃ এর Student Portal এ একটি একাউন্ট তৈরী করতে হবে।
- একাউন্ট তৈরীর পর লগিন করে মূল সনদের আবেদন নির্বাচন করতে হবে।
- এই পেজের সকল (*) স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করে পেজের নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
- সবশেষে বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপর আপনাকে 20-30 দিন অপেক্ষা করতে হবে আপনার মূল সনদ প্রস্তত বা ইস্যু হতে। প্রস্তুত হলে আপনি ড্যাশবোর্ডে Signatured স্ট্যাটাস দেখতে পাবেন।
- Signatured স্ট্যাটাস আসার পর আপনাকে জাতীয় বিশ্বঃ মেইন ক্যাম্পাস গাজীপুরে এসে মূল সনদ সংগ্রহ করতে হবে।
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (Final Year)
- সাময়িক সনদ (Provisional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (Download Form below)
মূল সনদ (Main Certificate) এর আবেদনে আপনাকে ৬০৬/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
National University থেকে MOI (Medium of Instruction) সার্টিফিকেট উত্তোলণের নিয়ম।
NU সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট myGov.bd থেকে Apostille করার নিয়মাবলী
মূল সনদ (Original Certificate) উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত ২০-৩০ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেট (Old batch) এর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সম্পূর্ণ প্রসেসটি শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করবে। ধন্যবাদ।
জি অবশ্যই পারবে। তবে সেক্ষেত্রে স্টুডেন্টের Authorization Letter বা সম্মতিপত্র এবং NID এর কপি লাগবে।
না। কারণ মূল সনদ নেয়ার সময় অবশ্যই সাময়িক সনদ জমা দিতে হবে। তাই আগে আপনাকে কলেজ অথবা জাতীয় বিশ্বঃ থেকে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হবে।
না। কারণ Marksheet এবং Online Result Sheet সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই আগে আপনাকে কলেজ অথবা জাতীয় বিশ্বঃ থেকে Marksheet তুলতে হবে।
মূল সনদের আবেদনে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড (Final Year) সাবমিট করা বাধ্যতামূলক। এ বিষয়ে হেল্প পেতে যোগাযোগ করুন।
সেক্ষেত্রে আপনাকে দ্বিনকল মূল সনদের আবেদন করতে হবে। দ্বিনকল মূল সনদ উত্তোলণের নিয়মঃ
না সাময়িক বা মূল সনদ কোনোটাই অনলাইনে ডাউনলোড করা যায় না। অনলাইনে শুধু রেজাল্ট পাওয়া যায়।
জি, প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা একাউন্ট তৈরী করতে হবে।


