National University থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র (Provisional Certificate & Marksheet) উত্তোলণের নিয়মাবলী
প্রভিশনাল সার্টিফিকেট কি এবং কি কাজে লাগে
Provisional (প্রভিশনাল) শব্দের অর্থ সাময়িক। সাময়িক সনদ বা Provisional Certificate হচ্ছে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অস্থায়ী সনদ যা শিক্ষার্থী কোনো কোর্স সম্পন্ন করার পর তাকে প্রদান করা হয়।
এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত হলেও সরাসরি জাতীয় বিশ্বঃ কর্তৃক প্রদান করা হয় না বলে একে মূল সনদ (Main Certificate) বা চূড়ান্ত সার্টিফিকেট বলা হয় না। মূল সনদ উত্তোলণের জন্য ফি প্রদান পূর্বক অনলাইনে আবেদন করতে হয়।
Provisional Certificate সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও এটা দিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী বা অন্যান্য কাজে লাগানো যেতে পারে।
সাময়িক সনদ vs মূল সনদ
| সাময়িক সনদ (Provisional Certificate) | মূল সনদ (Main Certificate) |
|---|---|
| কোর্স সম্পন্ন করার পর কলেজ থেকে প্রদান করা হয়। | সাময়িক সনদ পাওয়ার পর সরাসরি National University (বোর্ড) থেকে সংগ্রহ করতে হয়। |
| সরাসরি বোর্ড প্রদান করে না জন্য এটাকে সাময়িক সনদ বলে। | সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকে। |
| বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় না। | বিদেশের সকল প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য |
| দেশের কিছু কিছু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় | দেশের সকল প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য |
| সম্পূর্ণ বিনামূল্যে নিজ কলেজ প্রদান করে থাকে | উত্তোলণের জন্য অনলাইনে আবেদনের সময় ফি প্রদান করতে হয় |
| সাধারণত শেষ বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের 2-3 মাস পর কলেজ থেকে প্রদান করা হয় | সাময়িক সনদ হাতে পাওয়ার পর অনলাইনে আবেদন করতে হয়। |
বিঃদ্রঃ কোনো স্টুডেন্টের শেষ বর্ষ পাস করার পরও যদি পূর্বের কোনো বর্ষে ফেইল থেকে থাকে তাহলে সাধারণত প্রভিশনাল সাটিফিকেট জাতীয় বিশ্বঃ কর্তৃক কলেজে পাঠানো হয় না। তখন সংশ্লিষ্ট বর্ষে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করার পর অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন করে জাতীয় বিশ্বঃ থেকে সংগ্রহ করতে হয়।
Provisional Certificate উত্তোলণের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।
Provisional Certificate উত্তোলণের ধাপসমূহ:
- প্রথমে আবেদন ফর্ম পূরণ করে নিজ কলেজ থেকে প্রিন্সিপ্যাল কর্তৃক সত্যায়িত করে আনতে হবে।
- এরপর প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস স্ক্যান করে PDF করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 2 MB (২ মেগাবাইট) এর নিচে হতে হবে।
- এরপর জাতীয় বিশ্বঃ এর Student Portal এ একটি একাউন্ট তৈরী করতে হবে।
- একাউন্ট তৈরীর পর লগিন করে Provisional Certificate আবেদন নির্বাচন করতে হবে।
- এই পেজের সকল (*) স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করে পেজের নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
- সবশেষে বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপর আপনাকে 15-25 দিন অপেক্ষা করতে হবে আপনার Certificate প্রস্তত বা ইস্যু হতে। প্রস্তুত হলে আপনি ড্যাশবোর্ডে Printed স্ট্যাটাস দেখতে পাবেন।
- Printed স্ট্যাটাস আসার পর আপনাকে জাতীয় বিশ্বঃ মেইন ক্যাম্পাস গাজীপুরে এসে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
Provisional Certificate/ Marksheet উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস:
- রেজিষ্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (Final Year)
- Online রেজাল্ট শীট (Consolidated)
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (Download Form below)
বি: দ্র: অনলাইনে আবেদন করার পর আবেদনের স্ট্যাটাস Printed হলে এটা আপনাকে জাতীয় বিশ্বঃ (গাজীপুরে) এসে সংগ্রহ করতে হবে।
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৫০৫/-
সাময়িক সনদ ও নম্বরপত্রের আবেদনে প্রতিটির জন্য আপনাকে ৫০৫/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট মোবাইল ব্যাংক (বিকাশ/নগদ) ইত্যাদির মাধ্যমে করা যাবে
সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাময়িক সনদ ও নম্বরপত্রের আবেদনে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড (Final Year) সাবমিট করা বাধ্যতামূলক। এ বিষয়ে হেল্প যোগাযোগ করুন।
সাধারণত ১৫-২০ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেট (Old batch) এর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।


