National University (NU) থেকে MOI  Certificate উত্তোলণের নিয়মাবলী

MOI Certificate কি?

MOI এবং English Version এর মধ্যে পার্থক্য

Main MOI English Version MOI
শুধুমাত্র English সাবেজেক্টের স্টুডেন্টরা এটি পাবে। অন্য সাবজেক্টের স্টুডেন্টরা এটা পাবে।
উল্লেখ থাকবেঃ Medium of Instruction was in English Academic activities was in English version.

NU MOI Certificate Sample

NU-MOI-Sample-National-University-Bangladesh

English Version MOI Sample

NU-MOI-(English-Version)-Sample-National-University

যারা MO Certificate পাবে

কোর্স সাব-কোর্স মেজর সাবজেক্ট মন্তব্য
Honours
Preli
Masters
BBA./BBS./B.Com
MBA./MBS./M.Com
Marketing, Finance, Accounting,
Management
Business Studies এর সকল স্টুডেন্ট MOI (English Version পাবে।
BSc/MSc Physics, Chemistry, Bio-Chemistry,
Botany, Zoology, Psychology,
Soil Science, Statistics, Mathematics,
Environment Science,
Geography and Environment
B.Sc. এবং M.Sc. এর সকল স্টুডেন্ট MOI (English Version) পাবে।
BA/MA Only English শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
BSS/MSS Economics, Social Work,
Sociology
শুধু এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
Bachelor
Professional
BBA Professional Marketing, Finance, Accounting,
Management
Bachelor Professional এর সকল স্টুডেন্ট MOI পাবে।
Others CSE, ECE,
BEd, AMT, KMT, FDT
1 Year
Professional
All LLB, BEd, BPEd, BSEd 1 Year Professional কোর্স-এর সকল স্টুডেন্ট MOI পাবে।

যারা MOI পাবে না

কোর্স সাব-কোর্স মেজর সাবজেক্ট মন্তব্য
Honours
Preli
Masters
BA/MA Bangla, Arabic, Sanskrit, History, Islamic History and Culture,
Philosophy, Islamic Studies, Home Economics, Music
শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
BSS/MSS Political Science, Anthropology, Library and Information
Science
এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে না।
Degree/Pass All BA, BSS, BSc, BBS, BCom ডিগ্রী(পাস) কোর্সে MOI হয় না।

MOI Certificate কখন প্রয়োজন হয়?

Tips: আপনার MOI লাগবে কি না তা জানতে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন তাদের Requirements ভালো ভাবে পড়ে নিন। অথবা কোনো এজেন্সির সাথে কথা বলে নিশ্চিত হতে পারেন।
MOI Certificate উত্তোলণের ধাপসমূহ:

  1. প্রথমে নিজ কলেজ থেকে প্রিন্সিপ্যাল কর্তৃক Recommendation Letter সংগ্রহ করতে হবে।
  2. এরপর সকল একাডেমিক ডকুমেন্টস এর সাথে একটি দরখাস্ত NU (গাজীপুর) এ এসে MOI দপ্তরে দাখিল করতে হবে। আপনি MOI এর যোগ্য হলে আপনাকে সুপারিশ/অনুমোদন দেয়া হবে।
  3. এরপর এই অনুমোদন (স্বাক্ষর) দেখিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টর থেকে পে-স্লিপ সংগ্রহ করে সোনালী ব্যাংকে ৮০৮/- জমা দিতে হবে।
  4. এরপর টাকা জমার রশিদ সহ সকল ডকুমেন্টস পুনরায় MOI দপ্তরে জমা দিতে হবে।
  5. এরপর আপনার MOI সার্টিফিকেটের জন্য 1-4 দিন অপেক্ষা করতে হবে। তবে বিশেষ অনুরোধক্রমে আপনি এক দিনেও পেতে পারেন।

বি: দ্র: MOI Certificate এর আবেদন অনলাইনে করা যায় না। এর জন্য আপনাকে জাতীয় বিশ্বঃ (গাজীপুর) এ এসে দরখাস্ত জমা দিতে হবে এবং বোর্ড থেকেই সংগ্রহ করতে হবে। MOI Certificate উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস:

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)৳ ৮০৮/-

MOI (Medium of Instruction) Certificate এর আবেদনে আপনাকে ৮০৮/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

MOI উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর



আমি Marketing/Management সাবজেক্ট নিয়ে অনার্স করেছি। আমি কি MOI পাব?

হ্যা, BBA, BSc, BCom/BBS এর সকল সাবজেক্টে MOI প্রদান করা হয়।



ডিগ্রী (পাস) কোর্সে কি MOI দেয়?

না। ডিগ্রী (পাস) কোর্সে MOI হয় না। প্রত্যয়ন পত্র পাবেন।



BSS (অনার্স) কোর্সে কি MOI দেয়?

শুধুমাত্র ‍Sociology, Social Works, Economics সাবজেক্টে দেয়। 



BA (অনার্স) কোর্সে কি MOI দেয়?

শুধুমাত্র ‍English সাবজেক্টে দেয়। 



আমি কি অনার্স ও মাস্টার্সের জন্য আলাদা কি MOI নিতে পারবো?

হ্যা, আপনি প্রতিটি কোর্সের জন্য আলাদা MOI নিতে পারবেন।



MOI (Medium of Instruction) উত্তোলণ করতে কত দিন সময় লাগে?

সাধারণত 3-4 দিন সময় লাগে। 



আমার প্রভিশনাল সার্টিফিকেট/ মার্কশীট নেই। আমি কি MOI এর জন্য আবেদন করতে পারবো?

না। প্রভিশনাল সার্টিফিকেট ও মার্কশীট বাধ্যতামূলক।



আমার রেজিস্ট্রেশন/এডমিট কার্ড (শেষ বর্ষের) নেই। আমি কি MOI এর জন্য আবেদন করতে পারবো?

না। রেজিস্ট্রেশন/এডমিট কার্ড (শেষ বর্ষের) বাধ্যতামূলক।



MOI এর আবেদন কি অনলাইনে করা যাবে?

না। MOI এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ম্যানুয়াল। আপনাকে জাতীয় বিশ্বঃ (গাজীপুর) এ এসে দরখাস্ত জমা দিতে হবে এবং এখান থেকেই সংগ্রহ করতে হবে।