National University থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলণের নিয়মাবলী
একাডেমিক ট্রান্সক্রিপ্ট কি এবং কখন প্রয়োজন হয়
মার্কশীট এবং ট্রান্সক্রিপ্ট শব্দ দুটি সমার্থক হলেও জাতীয় বিশ্বঃ এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসকে বোঝায় এবং ব্যবহারিক দিক থেকেও দুটির মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। একাডেমিক ট্রান্সক্রিপ্টের বিশেষত্ব হল উচ্চ শিক্ষা বা চাকরীর জন্য বিদেশে আবেদন করলে সাধারণত মার্কশীটের পরিবর্তে ট্রান্সক্রিপ্ট চাওয়া হয়। এর কারণ হল ট্রান্সক্রিপ্টে বিষয় কোডের পাশাপাশি সাবজেক্টের নাম/টাইটেল উল্লেখ থাকে; যা মার্কশীটে থাকে না। নিচে এর নমুনা দেয়া হলঃ
একাডেমিক ট্রান্সক্রিপ্ট vs মার্কশীট
| Marksheet | Academic Transcript |
|---|---|
| কোর্স সম্পন্ন করার পর কলেজ থেকে প্রদান করা হয়। | মার্কশীট পাওয়ার পর সরাসরি National University (বোর্ড) থেকে সংগ্রহ করতে হয়। |
| বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় না। | বিদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে এটা বাধ্যতামূলক |
| দেশের প্রায় সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় | দেশের সকল প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য |
| সম্পূর্ণ বিনামূল্যে নিজ কলেজ প্রদান করে থাকে | উত্তোলণের জন্য অনলাইনে আবেদনের সময় ফি প্রদান করতে হয় |
ট্রান্সক্রিপ্ট উত্তোলণের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।
- প্রথমে আবেদন ফর্ম পূরণ করে নিজ কলেজ থেকে প্রিন্সিপ্যাল কর্তৃক সত্যায়িত করে আনতে হবে।
- এরপর প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস স্ক্যান করে PDF করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ 2 MB (২ মেগাবাইট) এর নিচে হতে হবে।
- এরপর জাতীয় বিশ্বঃ এর Student Portal এ একটি একাউন্ট তৈরী করতে হবে।
- একাউন্ট তৈরীর পর লগিন করে Academic Transcript আবেদন নির্বাচন করতে হবে।
- এই পেজের সকল (*) স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করে পেজের নিচে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
- সবশেষে বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপর আপনাকে 7-20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার Transcript প্রস্তত । প্রস্তুত হলে আপনি ড্যাশবোর্ডে Printed স্ট্যাটাস দেখতে পাবেন।
- Printed স্ট্যাটাস আসার পর আপনাকে জাতীয় বিশ্বঃ মেইন ক্যাম্পাস গাজীপুরে এসে মূল সনদ সংগ্রহ করতে হবে।
- রেজিষ্ট্রেশন কার্ড
- Admit কার্ড (সকল বর্ষের)
- সাময়িক সনদ (Provissional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
- HSC সার্টিফিকেট (ডিগ্রী/অনার্সের ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে)
- ডিগ্রী/অনার্সের সার্টিফিকেট (মাস্টার্সের ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে)
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
ট্রান্সক্রিপ্টের আবেদনে আপনাকে ৭০৭/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
ট্রান্সক্রিপ্ট উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
রেগুলার কোর্সের ক্ষেত্রে সাধারণত ৭-২০ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্স ও Old Batch এর স্টুডেন্টদের ক্ষেত্রে ১-২ মাসও লেগে যেতে পারে।
আপনাকে আগে সেগুলোর দ্বিনকল কপি তুলতে হবে। হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন।
না, আগে আপনাকে মার্কশীট তুলতে হবে। হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন।
হ্যা, অবশ্যই। সেক্ষেত্রে প্রতিটির জন্য 706/- ব্যাংক ড্রাফট করতে হবে।
হ্যা অবশ্যই। সেক্ষেত্রে আবেদনের সময় ১ম/২য় বর্ষ নির্বাচন করতে হবে।


