জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
রেজিষ্ট্রেশন কার্ডে (Registration Card)
নাম সংশোধন করার নিয়মাবলী
রেজিষ্টেশন কার্ড সংশোধনের সাধারণ নিয়মাবলি
- আপনার SSC/HSC সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে
- রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট কার্ড (Only Final Year) সংশোধন করা যাবে
- এরপর সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধন করা যাবে।
- সবগুলো সংশোধনের পর Online Data Correction এর আবেদন করতে হবে।
- মাস্টার্স/বিএড/LLB সাটিফিকেট সংশোধন করতে হলে আগে অনার্স/ডিগ্রী(+প্রিলী) রেজিষ্টেশন কার্ড সংশোধন করতে হবে।
বি:দ্র: নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
রেজিষ্টেশন কার্ড সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form below)
- মূল রেজিষ্ট্রেশন কার্ড
- SSC ও HSC সনদপত্রের সংশোধিত কপি।
- বোর্ড সংশোধনের চিঠি (অনুমোদন পত্র) (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- স্টুডেন্ট এর জাতীয় পরিচয়পত্র (NID)
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) (যার যার নামে ভূল আছে)।
- নাম আমূল পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।
বি: দ্র: সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড (Registration Card) নেয়ার সময় পূর্বের রেজিস্ট্রেশন কার্ড (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের আবেদনে আপনাকে
৳ ৭০৭/- টাকা
ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেয়া যাবে।
রেজিষ্টেশন কার্ড সংশোধনের প্রকারভেদ
| আক্ষরিক | সংযোজন-বিয়োজন | আমূল পরিবর্তন |
|---|---|---|
| ২-১ টি অক্ষরের পরিবর্তন | নামের একটি শব্দ বাদ দিতে চাইলে বা যোগ করতে চাইলে | একাধিক শব্দ যুক্ত বা বাদ দিতে চাইলে কিংবা পুরো নাম পরিবর্তন করতে চাইলে |
| উদাহরণ ১: Soriful Islam থেকে Shariful Islam | উদাহরণ ১: Shariful Islam থেকে Shariful Islam Joy | উদাহরণ ১: Prodip Kumar থেকে Shariful Islam |
| উদাহরণ ২: Md. Murad Hossain থেকে Murad Hossain | উদাহরণ ২: Md. Murad Hossain থেকে Murad Mahmud | উদাহরণ ২: Murad Hossain থেকে Mahmud Hossain |
| সময়ঃ গড়ে ১ মাস সময় লাগে | সময়ঃ গড়ে ১-৩ মাস সময় লাগে | সময়ঃ গড়ে ৩-৬ মাস সময় লাগে |
| বোর্ড মিটিং ছাড়াই সংশোধন হয় | বোর্ড মিটিং ছাড়া সাধারণত সংশোধন হয় না | বোর্ড মিটিং ছাড়া কখনই সংশোধন হয় না |
| বোর্ড মিটিং এ উপস্থিত থাকতে হয় না | অনেক ক্ষেত্রে বোর্ড মিটিং এ উপস্থিত থাকতে হয় | বোর্ড মিটিং এ উপস্থিত থাকা বাধ্যতামূলক |
রেজিষ্টেশন কার্ড দ্রুত (Urgent) সংশোধন প্রক্রিয়া
- রেজিস্ট্রেশন কার্ড সংশোধন একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নামে এক বা একাধিক শব্দ সংযোজন বা বিয়োজন থাকলে সাধারণত তা বোর্ড মিটিং ছাড়া সংশোধন হয় না। ফলে এটা সংশোধন হতে ২-৩ মাস বা তারও বেশি সময় লেগে যায়।
- রেজিস্ট্রেশন কার্ড দ্রুত সংশোধন করতে চাইলে আপনাকে National University (NU) (গাজীপুর) এসে যোগাযোগ করতে হবে।
বি:দ্র: নাম সংশোধন সংক্রান্ত যেকোনো হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন। অল্প সময়ে সবকিছু সংশোধন করে দেয়া যাবে।
যোগাযোগ:
জাতীয় বিশ্বঃ থেকে Name Correction সম্পর্কিত যেকোনো হেল্প ও অনলাইন আবেদন সেবা পেতে যোগাযোগ করুন।
