WHO ARE WE
NUseba একটি ব্যক্তিগত সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের রয়েছে 10+ সদস্যের একটি প্রফেশনাল টিম। আমরা দীর্ঘ ৫+ বছর যাবৎ সততা ও বিশ্বস্ততার সাথে সারাদেশে National University এর স্টুডেন্টদেরকে বিশেষ করে যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করে তাদেরকে NU থেকে সার্টিফিকেট/MOI উত্তোলণ, নাম সংশোধন, Apostille, ECA ইত্যাদি বিভিন্ন বিষয়ে সঠিক গাইডলাইন ও আবেদন সেবা প্রদান করে আসছি। আমাদের একটি Facebook Group রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে নানান প্রশ্নের উত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান ও গাইডলাইন দিয়ে থাকি। আমাদের সেবার মান সম্পর্কে নিশ্চিত হতে আমাদের Facebook Page এর রিভিউ সমূহ দেখার অনুরোধ রইল।
বিঃদ্রঃ NU Seba একটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক (ব্যক্তিগত) সেবা মূলক প্রতিষ্ঠান। এটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিচালিত। NU Seba জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর কোনো কর্মকর্তা/কর্মচারী দ্বারা পরিচালিত নয়।
OUR MISSION & VISION
জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় স্বভাবতই এর ছাত্র-ছাত্রীর সংখ্যাও ব্যাপক। এত বিপুল সংখ্যক স্টুডেন্টকে সরাসরি তথ্যসেবা দেয়া প্রায় অসম্ভব। তাই সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবে অনেক স্টুডেন্ট কাঙ্ক্ষিত সেবা নিতে ভোগান্তির শিকার হন। এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীদেরকে সঠিক তথ্য ও গাইডলাইন দেয়াই আমাদের উদ্দেশ্য।
তবে যাদের অনলাইনে আবেদনের অভিজ্ঞতা নেই আমরা তাদের অনলাইনে আবেদন সেবাও দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য।
স্টুডেন্টদেরকে সঠিক তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ উন্নত ক্যারিয়ার গঠনে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য।
