NU থেকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি যাচাই ও সত্যায়ন (Verify & Attested) করার নিয়মাবলী
Verify & Attested কি এবং কখন লাগে
Verify & Attested কত প্রকার এবং কি কি
১. হার্ডকপি সত্যায়ন: দেশের অভ্যন্তরে কোনো প্রতিষ্ঠানে সার্টিফিকেট দাখিল করলে সাধারণত সত্যায়িত হার্ডকপি (ফটোকপি) চাওয়া হয়। হার্ডকপি সত্যায়িত করলে শুধু জাতীয় বিশ্বঃ কর্তৃক সত্যায়িত করে নিতে পারবেন। ২০২৪ সালের পর থেকে শিক্ষা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন আর হার্ডকপিতে সত্যায়িত করার সুযোগ নেই।
২. By Email Verification: কিছু বিদেশী ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান আপনার কাছে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অফিশিয়াল ইমেইল থেকে সরাসরি আপনার সার্টিফিকেট পাঠাতে বলবে। NU তে এই সার্ভিসটি প্রদান করা হয়ে থাকে। প্রক্রিয়া হার্ডকপি সত্যায়নের মতই। তবে পার্থক্য এতটুকু যে আপনাকে কোনো হার্ডকপি প্রদান করা হবে না। আপনার সার্টিফিকেট যাচাই ও সত্যায়ন করে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে NU এর অফিশিয়াল ইমেইল থেকে মেইল করা হবে।
৩. ডিজিটাল কপি সত্যায়ন (Apostille): আপনি যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আপনার সার্টিফিকেট দাখিল করতে চান তাহলে আপনার কাছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (Foreign Ministry) কর্তৃক সত্যায়িত কপি সাবমিট করতে বলবে। সেক্ষেত্রে আপনাকে myGov.bd থেকে ডিজিটাল কপি সত্যায়ন করে নিতে হবে যাকে এপোস্টিল (Apostille) বলে।
সত্যায়ন ও Apostille এর বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।
Attestation vs Apostille
| যাচাই ও সত্যায়ন | Apostille |
|---|---|
| হার্ডকপি (মূল কপি অথবা ফটোকপিতে) সত্যায়িত করে দেয়া হয় | কোনো হার্ডকপি পাওয়া যায় না। সত্যায়নের পর একটি ডিজিটাল কপি প্রদান করা হয় যা স্থায়ীভাবে myGov.bd সাইটে সংরক্ষিত থাকবে। |
| বিদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় না। | বিদেশের বিশেষ করে ইউরোপ/এ্যামেরিকার বেশিরভাগ প্রতিষ্ঠানে এটা বাধ্যতামূলক |
| দেশের প্রায় সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা গ্রহনযোগ্য হয় | প্রযোজ্য নয় |
| শুধুমাত্র National University কর্তৃক সত্যায়িত হবে | জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (Foreign Ministry) কর্তৃক একত্রে সত্যায়িত হয় |
- প্রথমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে। আপনি যা যা সত্যায়ন করতে ইচ্ছুক তা দরখাস্তে উল্লেখ করতে হবে।
- আপনি যে কোর্সের ডকুমেন্ট সত্যায়ন করতে চান তার বিবরণ উল্লেখ করতে হবে।
- এরপর সকাল 11:00 টার মধ্যে সংশ্লিষ্ট সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি জাতীয় বিশ্বঃ মেইন ক্যাম্পাস (বোর্ড), গাজীপুরে এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে দাখিল করতে হবে।
- এরপর সেখান থেকে ব্যাংক পে-স্লিপ সংগ্রহ করে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে পে-স্লিপ পুনরায় ওয়ান স্টপে চূড়ান্তভাবে জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে।
- প্রতিটি ডকুমেন্টের সাথে একটি করে অতিরিক্ত ফটোকপি জমা দিতে হবে।
- এরপর একই দিনে দুপুর 3:00 টার পর একই কাউন্টার থেকে আপনার সত্যায়িত ডকুমেন্টস সংগ্রহ করতে পারবেন।
প্রতি কপি (মূলকপি / ফটোকপি) সত্যায়নের জন্য আপনাকে ৪০৪/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
Verify & Attestation সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত ১ দিনেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাকে সকাল ১১:০০ টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
না। পেমেন্ট সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে। পে-স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service থেকে দেয়া হবে।
– সেক্ষেত্রে আপনাকে লেমিনেটিং খুলতে হবে (লেমিনেটিং খুলতে আমাদের সাথে যোগাযোগ করুন)।
মূল কপির জন্য: 1×400=400/-, ফটোকপির জন্য 2×400=800/-, মোট 1200/- টাকা।


