জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
এডমিট কার্ড (Admit Card)
সংশোধন করার নিয়মাবলী

এডমিট কার্ড সংশোধনের সাধারণ নিয়মাবলি

  • আপনার SSC/HSC সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
  • এরপর রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
  • রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট কার্ড সংশোধন করা যাবে।
  • এরপর সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধনের আবেদন করা যাবে।
  • সবকিছু সংশোধনের পর Online Data Correction এর আবেদন করতে হবে। এটার জন্য আপনাকে National University (NU) (গাজীপুরে) এসে আবেদন পত্র জমা দিতে হবে।

    বি:দ্র: শুধুমাত্র শেষবর্ষের এডমিট কার্ড (Only Final Year) সংশোধন করলেই চলবে। সকল বর্ষের এডমিট কার্ড সংশোধন করার প্রয়োজন নেই।

এডমিট কার্ড সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form below)
  • সংশোধিত (Corrected) রেজিষ্ট্রেশন কার্ড
  • SSC ও HSC সনদপত্রের সংশোধিত কপি।
  • বোর্ড সংশোধনের চিঠি (অনুমোদন পত্র) (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  • স্টুডেন্ট এর জাতীয় পরিচয়পত্র (NID)
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) (যার যার নামে ভূল আছে)।
  • নাম আমূল পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।
বি: দ্র: সংশোধিত এডমিট কার্ড নেয়ার সময় পূর্বের এডমিট কার্ড (মূল কপি) জমা দিতে হবে। 
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
এডমিট কার্ড সংশোধনের আবেদনে আপনাকে
৳ ৭০৭/- টাকা

ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেয়া যাবে।
যোগাযোগ:

জাতীয় বিশ্বঃ থেকে Name Correction সম্পর্কিত যেকোনো হেল্প ও অনলাইন আবেদন সেবা পেতে  যোগাযোগ করুন।