Download NU Name Correction
(নাম সংশোধন)
Application Form of
 National University (NU)

NU Name Correction
(নাম সংশোধন) আবেদন ফরম



এই একটি ফরমই রেজিস্ট্রেশন, এডমিট, সার্টিফিকেট, মার্কশীট সহ সকল সংশোধনের আবেদনে ব্যবহার করা যাবে। এই আবেদন ফরম (Application form) টি সঠিকভাবে পূরণ করে নিজ কলেজ অধ্যক্ষের কাছ থেকে সত্যায়িত করে আনতে হবে। 

নাম সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস

নাম সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর



NU থেকে সার্টিফিকেট সংশোধন করতে কত দিন সময় লাগে?

আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে 3-4  মাস এবং নাম সংযোজন বিয়োজন ও আমূল পরিবর্তনের ক্ষেত্রে 4-6 মাস পর্যন্ত সময় লাগে।



বোর্ডে না গিয়ে এবং দ্রুত সার্টিফিকেট সংশোধনের কোনো উপায় আছে কি?

জি, অবশ্যই সম্ভব। সবচেয়ে কম সময়ে সবকিছু সংশোধনের সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন। চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার।



আমি কি সরাসরি সার্টিফিকেট / মার্কশীট সংশোধন করতে পারবো?

না, আপনার রেজিষ্ট্রেশন ও এডিমট কার্ডে যদি ভূল থাকে তাহলে আগে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। তা নাহলে  সার্টিফিকেট বা নম্বরপত্র সংশোধন করা যাবে না।



আমাকে কি সকল বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে?

না, শুধুমাত্র শেষ বর্ষের (Final Year) এডমিট কার্ড সংশোধন করলেই হবে।