NU সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট
আর্জেন্ট Apostille (myGov.bd)
করার নিয়মাবলী

 

আপনি কি বিদেশে উন্নত পড়াশুনা বা জবের জন্য আপনার জাতীয় বিশ্বঃ এর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি myGov.bd কর্তৃক Apostille করাতে চাচ্ছেন। আসুন যেনে নেয়া যাক কীভাবে সবচেয়ে কম সময়ে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।

Apostille বা E-Apostille কি?

  • E-Apostille (সংক্ষেপে Apostille) হলো আপনার ডকুমেন্টকে আন্তর্জাতিকভাবে বৈধ করার একটি প্রক্রিয়া।
  • এটি মূলত ডকুমেন্টস Verify & Attestation এর ডিজিটাল/অনলাইন প্রক্রিয়া।
  • এই প্রক্রিয়ায় যে কোনো ডকুমেন্টস (সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি) প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তারপর Education Ministry এবং সর্বশেষ Foreign Ministry কর্তৃক চূড়ান্তভাবে Verify & Approve হয়।
  • প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডকুমেন্টস সমূহ বাংলাদেশ সরকার কর্তৃক  অনলাইনে (myGov.bd ওয়েবসাইটে) একটি Verified/Attested কপি সম্পূর্ণ ডিজিটালভাবে সংরক্ষিত হয় যা আপনি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দাখিল করতে পারবেন।

 

নিচে এপোস্টিলের একটি নমুনা দেয়া হলঃ

myGov.bd-Apostille-Sample

 

এপোস্টিলের লাইভ স্যাম্পল দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

Apostille কেন এবং কখন করতে হয়?

সাধারণত বিদেশে বিভিন্ন কাজে ডকুমেন্ট ব্যবহার করতে গেলে Apostille প্রয়োজন হয়। যেমন:

  • বিদেশে পড়াশোনা করার জন্য
  • বিদেশে চাকরির জন্য
  • ইমিগ্রেশন বা ভিসা প্রসেসিং
  • বিদেশে বিয়ে বা অন্যান্য আইনি কাজ
  • বিদেশি প্রতিষ্ঠানে ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে

নিচের দেশগুলোতে সাধারণত Apostille চাওয়া হয়
(যা বেশিরভাগ ক্ষেত্রেই বাধ্যতামূলক):

‣ United States ‣ United Kingdom ‣ Canada ‣ Australia
‣ Germany ‣ France ‣ Italy ‣ Netherlands
‣ Spain ‣ Japan ‣ South Korea

Apostille এর আবেদনের নিয়মাবলী

  1. প্রথমে আপনাকে myGov.bd তে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর আপনার প্রোফাইল কম্প্লিট করতে হবে।
  3. এরপর ড্যাশবোর্ডে গিয়ে ”নতুন আবেদন” এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
  4. এরপর 200/- মোবাইল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনার আবেদন সম্পন্ন হবে।

Apostille আর্জেন্ট Approve এর উপায়

myGov.bd তে এ্যাপোস্টিলের আবেদন করলে তা প্রথমে National University এর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসারের ডেস্কে পাঠানো হয়। সারাদেশ থেকে বিপুল সংখ্যক আবেদনের কারণে এবং পর্যাপ্ত কর্মীর অভাবে একটি আবেদন Verify & Approve হতে 30-45 দিন পর্যন্ত সময় লেগে যায়।

আপনার যদি বিশেষ কারণে আর্জেন্ট প্রয়োজন হয় তবে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

  1. প্রথমে আপনি বিদেশের যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন তাদের কাছ থেকে Offer Letter/ Appointment Letter ইত্যাদি ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।
  2. এরপর এসকল ডকুমেন্টস ও myGov এ আপনি যে Apostille এর আবেদন করেছেন তার বর্তমান অবস্থা (Status) স্ক্রিনশট প্রিন্ট করে জাতীয় বিশ্বঃ এর ডেপুটি কন্ট্রোলার এর কথা বলতে হবে।
  3. স্যারকে বিশেষভাবে অনুরোধ করলে আপনার কাজটি 1-2 সপ্তাহের ভিতর সম্পন্ন করার ব্যবস্থা করবেন।

 এ বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সঠিক গাইডলাইন পেতে  যোগাযোগ করতে পারেন।

Apostille সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

সাধারণত ৩০ দিনের মত সময় লাগে। তবে বিভিন্ন পরিস্থিতিতে বেশি সময়ও লাগতে পারে।

সেক্ষেত্রে আপনাকে NU (গাজীপুরে) এসে ডেপুট কন্ট্রোলারের সাথে কথা বলতে হবে। অথবা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাকে হেল্প করবে। ধন্যবাদ।

সেক্ষেত্রে আপনাকে NU (গাজীপুরে) এসে দরখাস্ত জমা দিতে হবে। সঠিক গাইডলাইন  পেতে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাকে হেল্প করবে। ধন্যবাদ।

যোগাযোগ:

জাতীয় বিশ্বঃ এর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি Apostille এর বিষয়ে  হেল্প ও অনলাইন আবেদন সেবা পেতে  যোগাযোগ করুন।