National University (NU) থেকে MOI  Certificate উত্তোলণের নিয়মাবলী

MOI Certificate কি?

  • MOI এর পূর্ণরুপ Medium of Instruction (প্রশিক্ষনের মাধ্যম). অর্থাৎ আপনার এই সার্টিফিকেট প্রত্যয়ন করে যে আপনার ক্লাসের লেকচার ও সিলেবাসের অন্তর্ভূক্ত বইসমূহ English এ ছিল।
  • বিদেশে স্টুডেন্ট বা অন্য কোনো ভিসার আবেদন করলে এটি IELTS এর বিকল্প হিসেবে কাজ করে। তবে সকল বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান এটি Accept নাও করতে পারে।
  • MOI Certificate ২ প্রকার হয়। একটি Main MOI, আরেকটি English Version MOI.
  • Main MOI: শুধুমাত্র English সাবেজেক্টের স্টুডেন্টরা এটি পাবে।
  • English Version MOI: অন্য সাবজেক্টের স্টুডেন্টরা এটা পাবে। যেহেতু ইংরেজী ব্যাতীত অন্য সাবজেক্টের সিলেবাসের অন্তর্ভূক্ত সকল পেপারস (বই) সমূহ ইংরেজী মিডিয়ামে থাকেনা তাই তারা এটা পাবে।
  • পার্থক্যঃ English ব্যাতীত অন্য সাবজেক্টের স্টুডেন্টরা যে MOI পাবে তাতে Medium of Instruction in English এর পরিবর্তে লেখা থাকবে “His academic activities was in English version.”

MOI এবং English Version এর মধ্যে পার্থক্য

Main MOI English Version MOI
শুধুমাত্র English সাবেজেক্টের স্টুডেন্টরা এটি পাবে। অন্য সাবজেক্টের স্টুডেন্টরা এটা পাবে।
উল্লেখ থাকবেঃ Medium of Instruction was in English Academic activities was in English version.

NU MOI Certificate Sample

NU-MOI-Sample-National-University-Bangladesh

English Version MOI Sample

NU-MOI-(English-Version)-Sample-National-University

যারা MOI Certificate পাবে

কোর্স সাব-কোর্স মেজর সাবজেক্ট মন্তব্য
Honours
Preli
Masters
BBA./BBS./B.Com MBA./MBS./M.Com Marketing, Finance, Accounting, Management Business Studies এর সকল স্টুডেন্ট MOI (English Version পাবে।
BSc/MSc Physics, Chemistry, Bio-Chemistry, Botany, Zoology, Psychology, Soil Science, Statistics, Mathematics, Environment Science, Geography and Environment B.Sc. এবং M.Sc. এর সকল স্টুডেন্ট MOI (English Version) পাবে।
BA/MA Only English শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
BSS/MSS Economics, Social Work, Sociology শুধু এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
Bachelor Professional BBA Professional Marketing, Finance, Accounting, Management Bachelor Professional এর সকল স্টুডেন্ট MOI পাবে।
Others CSE, ECE, BEd, AMT, KMT, FDT
1 Year Professional All LLB, BEd, BPEd, BSEd 1 Year Professional কোর্স-এর সকল স্টুডেন্ট MOI পাবে।

যারা MOI Certificate পাবে না

কোর্স সাব-কোর্স মেজর সাবজেক্ট মন্তব্য
Honours
Preli
Masters
BA/MA Bangla, Arabic, Sanskrit, History, Islamic History and Culture, Philosophy, Islamic Studies, Home Economics, Music শুধু English সাবজেক্টের স্টুডেন্টরা পাবে
BSS/MSS Political Science, Anthropology, Library and Information Science এই ৩ সাবজেক্টের স্টুডেন্টরা পাবে না।
Degree/Pass All BA, BSS, BSc, BBS, BCom ডিগ্রী(পাস) কোর্সে MOI হয় না।

MOI Certificate কখন প্রয়োজন হয়?

  • বিদেশে পড়াশোনার জন্যঃ অনেক বিশ্ববিদ্যালয় IELTS ছাড়াই ভর্তি দেয়, যদি আপনি MOI দেখাতে পারেন যে আপনার পড়াশোনা ইংরেজিতে হয়েছে।
  • IELTS বিকল্প হিসেবেঃ কিছু ক্ষেত্রে MOI দিয়ে প্রমাণ করা যায় যে আপনার ইংরেজি দক্ষতা ভালো।
  • ভিসা প্রসেসিংয়েঃ স্টুডেন্ট ভিসার সময় কিছু দেশ MOI সার্টিফিকেট চাইতে পারে।
  • স্কলারশিপ আবেদনঃ অনেক স্কলারশিপ প্রোগ্রামে MOI একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে লাগে।
  • চাকরির ক্ষেত্রেঃ কিছু আন্তর্জাতিক কোম্পানি জানতে চায় আপনি কোন ভাষায় পড়াশোনা করেছেন।

Tips: আপনার MOI লাগবে কি না তা জানতে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন তাদের Requirements ভালো ভাবে পড়ে নিন। অথবা কোনো এজেন্সির সাথে কথা বলে নিশ্চিত হতে পারেন।
MOI Certificate উত্তোলণের ধাপসমূহ:
  1. প্রথমে নিজ কলেজ থেকে প্রিন্সিপ্যাল কর্তৃক Recommendation Letter সংগ্রহ করতে হবে।
  2. এরপর সকল একাডেমিক ডকুমেন্টস এর সাথে একটি দরখাস্ত NU (গাজীপুর) এ এসে MOI দপ্তরে দাখিল করতে হবে। আপনি MOI এর যোগ্য হলে আপনাকে সুপারিশ/অনুমোদন দেয়া হবে।
  3. এরপর এই অনুমোদন (স্বাক্ষর) দেখিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টর থেকে পে-স্লিপ সংগ্রহ করে সোনালী ব্যাংকে ৮০৮/- জমা দিতে হবে।
  4. এরপর টাকা জমার রশিদ সহ সকল ডকুমেন্টস পুনরায় MOI দপ্তরে জমা দিতে হবে।
  5. এরপর আপনার MOI সার্টিফিকেটের জন্য 1-4 দিন অপেক্ষা করতে হবে। তবে বিশেষ অনুরোধক্রমে আপনি এক দিনেও পেতে পারেন।
বি: দ্র: MOI Certificate এর আবেদন অনলাইনে করা যায় না। এর জন্য আপনাকে জাতীয় বিশ্বঃ (গাজীপুর) এ এসে দরখাস্ত জমা দিতে হবে এবং বোর্ড থেকেই সংগ্রহ করতে হবে। 
MOI Certificate উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস:
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
৳ ৮০৮/-

MOI (Medium of Instruction) Certificate এর আবেদনে আপনাকে ৮০৮/- টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

MOI উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

হ্যা, BBA, BSc, BCom/BBS এর সকল সাবজেক্টে MOI প্রদান করা হয়।

না। ডিগ্রী (পাস) কোর্সে MOI হয় না। প্রত্যয়ন পত্র পাবেন।

শুধুমাত্র ‍Sociology, Social Works, Economics সাবজেক্টে দেয়। 

শুধুমাত্র ‍English সাবজেক্টে দেয়। 

হ্যা, আপনি প্রতিটি কোর্সের জন্য আলাদা MOI নিতে পারবেন।

সাধারণত ৩-৪ দিন সময় লাগে। তবে বিশেষ অনুরোধে ১ দিনেও উত্তোলণ সম্ভব। MOI উত্তোলণে যেকোনো হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন।

এটি একটি সার্টিফিকেট। অন্যান্য সার্টিফিকেটর মতই এর কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না। অর্থাৎ এটির আজীবন মেয়াদ থাকবে।

সাধারণত যেসব বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে এপ্লাই করলে IELTS চাওয়া হয় তাদের বেশিরভাগই এখন MOI Certificate Accept করে। তবে কিছু প্রতিষ্ঠান নাও করতে পারে। এটা নিশ্চিত হতে সেই বিশ্ববিদ্যালয়ের Instruction/Conditions সমূহ দেখতে পারেন।

না। প্রভিশনাল সার্টিফিকেট ও মার্কশীট বাধ্যতামূলক। হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন।

না। রেজিস্ট্রেশন/এডমিট কার্ড (শেষ বর্ষের) বাধ্যতামূলক। হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন।

না। MOI এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ম্যানুয়াল। আপনাকে জাতীয় বিশ্বঃ (গাজীপুর) এ এসে দরখাস্ত জমা দিতে হবে এবং এখান থেকেই সংগ্রহ করতে হবে। হেল্প লাগলে জানাবেন। ১-২ দিনে তুলে দেয়া যাবে।