জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
এডমিট কার্ড (Admit Card)
সংশোধন করার নিয়মাবলী
এডমিট কার্ড সংশোধনের সাধারণ নিয়মাবলি
- আপনার SSC/HSC সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
- এরপর রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
- রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট কার্ড সংশোধন করা যাবে।
- এরপর সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধনের আবেদন করা যাবে।
- সবকিছু সংশোধনের পর Online Data Correction এর আবেদন করতে হবে। এটার জন্য আপনাকে National University (NU) (গাজীপুরে) এসে আবেদন পত্র জমা দিতে হবে।
বি:দ্র: শুধুমাত্র শেষবর্ষের এডমিট কার্ড (Only Final Year) সংশোধন করলেই চলবে। সকল বর্ষের এডমিট কার্ড সংশোধন করার প্রয়োজন নেই।
নাম সংশোধনের বিষয়ে যে কোন হেল্প বা সঠিক গাইডলাইন পেতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন।
এডমিট কার্ড সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস
- পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form below)
- সংশোধিত (Corrected) রেজিষ্ট্রেশন কার্ড
- শেষ বর্ষের এডমিট কার্ড
- SSC ও HSC সনদপত্রের সংশোধিত কপি।
- বোর্ড সংশোধনের চিঠি (অনুমোদন পত্র) (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
- স্টুডেন্ট এর জাতীয় পরিচয়পত্র (NID)
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) (যার যার নামে ভূল আছে)।
- নাম আমূল পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।
বি: দ্র: সংশোধিত এডমিট কার্ড নেয়ার সময় পূর্বের এডমিট কার্ড (মূল কপি) জমা দিতে হবে।
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)
এডমিট কার্ড সংশোধনের আবেদনে আপনাকে
৳ ৭০৭/- টাকা
ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেয়া যাবে।
