জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)
প্রভিশনাল সার্টিফিকেট
(Provisional Certificate)

সংশোধন করার নিয়মাবলী

প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) সংশোধনের নিয়মাবলি

  1. আপনার SSC/HSC সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
  2. এরপর অনার্স/ডিগ্রী রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
  3. রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট কার্ড সংশোধন করতে হবে।
  4. এরপর প্রভিশনাল সার্টিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধনের আবেদন করা যাবে।
  5. সবকিছু সংশোধনের পর Online Data Correction এর আবেদন করতে হবে। এটার জন্য আপনাকে National University (NU) (গাজীপুরে) এসে আবেদন পত্র জমা দিতে হবে।

    বি:দ্র: সাময়িক সনদ (Provisional Certificate) সংশোধন না করে মূল সনদের আবেদন করলে মূল সনদেও ভূল আসবে।

প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form below)
  • সংশোধিত (Corrected) রেজিষ্ট্রেশন কার্ড
  • সংশোধিত (Corrected)  এডমিট কার্ড
  • SSC ও HSC সনদপত্রের সংশোধিত কপি।
  • বোর্ড সংশোধনের চিঠি (অনুমোদন পত্র) (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  • স্টুডেন্ট এর জাতীয় পরিচয়পত্র (NID)
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) (যার যার নামে ভূল আছে)।
  • নাম আমূল পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।
বি: দ্র: সংশোধিত প্রভিশনাল সার্টিফিকেট নেয়ার সময় পূর্বের এডমিট কার্ড (মূল কপি) জমা দিতে হবে। 
আবেদন ফি (ব্যাংক ড্রাফট)

প্রভিশনাল সার্টিফিকেট সংশোধনের আবেদনে আপনাকে

৳ ৭০৭/- টাকা

ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেয়া যাবে।
যোগাযোগ:

জাতীয় বিশ্বঃ থেকে Name Correction সম্পর্কিত যেকোনো হেল্প ও অনলাইন আবেদন সেবা পেতে  যোগাযোগ করুন।